শ্যামনগরের ৩ বারের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা
- Feb 20 2026 13:41
এস, এম, মোস্তফা কামাল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ শেষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-এর শ্যামনগরে আগমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শ্যামনগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠান ঘিরে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মিছিলসহকারে সমবেত হন।
শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সাবেক অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম এমপি বলেন, শ্যামনগরের জনগণ তাকে বারবার নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা তিনি দায়িত্ব ও আমানত হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, “আমি দল-মত নির্বিশেষে শ্যামনগরের সকল মানুষের প্রতিনিধি। উপকূলীয় এই জনপদের টেকসই উন্নয়ন, বেড়িবাঁধ সংস্কার, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।”
তিনি আরও বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় স্থায়ী ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজী নজরুল ইসলামের বিজয় শ্যামনগরের মানুষের প্রত্যাশার প্রতিফলন। তারা তার নেতৃত্বে এলাকায় ন্যায়ভিত্তিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন, পেশাজীবী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জবাবে তিনি উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে সবাইকে সাথে নিয়ে শ্যামনগরকে একটি উন্নত ও মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো সংবাদ
শ্যামনগরে বাজার মনিটরিংয়ে ইউএনও, সতর্ক করলেন সবাইকে
- Feb 20 2026 13:41
নিজ ছেলেকে পুলিশে দিলেন বাবা
- Feb 20 2026 13:41
বাংলাদেশের সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
- Feb 20 2026 13:41
মহাকাশ: উল্টোভাবে সাজানো রহস্যময় গ্রহমণ্ডলী
- Feb 20 2026 13:41
কিডনি পরিষ্কার রাখে যে ৭ খাবার
- Feb 20 2026 13:41
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






