সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক
- Jun 21 2025 17:17
এম ৱেজা টুনু, সুনামগঞ্জ: ২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভারতের সীমান্তবর্তী নারায়নতলা বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ১২১২/০৯ হতে ৫শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিণার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় মোটর সাইকেলসহ বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে।
শনিবার ভোরে নারায়নতলা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যে ও গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শহীদ মিণার এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ মোটর সাইকেল,৮৩১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্র আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১০ লাখ টাকার উপরে।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Jun 21 2025 17:17
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Jun 21 2025 17:17
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Jun 21 2025 17:17
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- Jun 21 2025 17:17
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






