শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- Dec 17 2024 14:34
এস, এম মোস্তফা কামাল: শ্যামনগর উপজেলা ঈশ্বরীপুর ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) বেলা ১২ টায় ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় অন্যতম সদস্য-সাতক্ষীরা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। খেলার উদ্বোধনী ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল ওয়াহেদ।ভলিবল খেলায় যে চারটি দল অংশগ্রহণ করেন-শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাব,সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক ভলিবল দল,ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব,খাঞ্জিয়া ভলিবল দল। প্রথম স্থান অধিকার করে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রানার চাপ হয়েছেন শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাব।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম,জেলা বিএনপির সদস্য ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশেক ই ইলাহী মুন্না, বিএনপি আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা,প্রচার সম্পাদক ইউপি সদস্য আজিজুর রহমান (আজিবর) উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সামাদ ঢালী,শ্যামনগর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কৈখালী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুব খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু এলাহী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন (আলম) উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ নাজমুল হোসেন,উপজেলা ক্রিড়িয়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাবের হোসেন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল,মোস্তফা বেলালী টুটুল, ঈশ্বরীপুর ইউপি সদস্য শফিউল্লাহ, প্রভাষক মাহবুব আলম প্রমুখ।উল্লেখ্য শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাবের পক্ষে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় ভলিবল ক্যাপ্টেন হরষিত বিশ্বাস।ভবিলবল খেলাটি পরিচালনা করেন সাতক্ষীরার ফিফা রেফারি মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর কবির ও জামাল হোসেন।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Dec 17 2024 14:34
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Dec 17 2024 14:34
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Dec 17 2024 14:34
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- Dec 17 2024 14:34
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






