কালিগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত
- May 31 2025 14:43
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হয়েছে।
রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথির জেলা জামায়াতের সাবেক আমীর আগড়দাঁড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ ও সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
৪৫০ ইউনিট দায়িত্বশীলের অংশগ্রহণে শিক্ষা শিবিরে প্রধান অতিথি বলেন, মানুষ সাধারণত তাদের জীবনকে ভালবাসে। কিন্তু মৃত্যুর পর জাহান্নাম থেকে বাঁচার সহজ উপায় শাহাদাতের মৃত্যু। এজন্য আমাদের প্রত্যেকের শাহাদাতের মৃত্যুু কামনা করা উচিত। আর শাহাদাতের মৃত্যুর মাধ্যমে সকল অন্যায় জুলুম থেকে মানবতার মুক্তি মিলে। তার প্রমাণ আপনারা পেয়েছেন। জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদের শাসন থেকে আবু সাঈদসহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি। আগামীতে বাংলাদেশের নব্য ফ্যাসিবাদকে আমরা শাহাদাতের তামান্না নিয়ে রুখে দিব।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় কর্মীদের মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, জেলা অফিস সেক্রেটারি রুহুল আমিন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম প্রমুখ।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- May 31 2025 14:43
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- May 31 2025 14:43
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- May 31 2025 14:43
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- May 31 2025 14:43
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






