মামলার চাপ মাথায়, হেগে যাচ্ছেন সু চি
- Dec 06 2019 15:47
রোহিঙ্গাদের গণহত্যা, অত্যাচার ও ধর্ষণের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশ গাম্বিয়ার করা মামলার শুনানিতে যোগ দিতে নিজের দেশের প্রতিনিধি হিসেবে হেগে যাচ্ছেন সু চি।
এর আগে গত মাসে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ওই মামলা করেছিল গাম্বিয়া।
মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে ২০১৭ সালের আগস্ট থেকে বিপুল পরিমাণ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। যদিও শুরু থেকেই রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। এবারও যথারীতি নিজেদের দোষ ঢাকারই চেষ্টা করছে সু চি'র দেশ। ১০ ডিসেম্বর হেগে অনুষ্ঠিতব্য শুনানিতে সু চি ‘‘জাতীয় স্বার্থ রক্ষায় লড়ার জন্য’’ যাবেন বলে জানিয়েছে তার দফতর।
সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ মুখপাত্র মিও নায়ান্ত বলেন, ‘‘মিয়ানমারের মতের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতের পার্থক্য রয়েছে। উত্তর রাখাইনে আসলেই কী ঘটেছে তা তিনি (সু চি) ব্যাখ্যা করবেন।’’
মামলার শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্বে সু চি থাকায় অনেকেই বিস্মিত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী যোগাযোগ রয়েছে সু চির এমন অনেক ঘনিষ্ঠজন এতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এতে করে বিদেশে সু চি'র ভাবমূর্তি আরও কালিমালিপ্ত হবে।
মানবকণ্ঠ/এআইএস
আরো সংবাদ
তিতাস কে নিয়ে তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন
- Dec 06 2019 15:47
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Dec 06 2019 15:47
সৈয়দপুর পৌরসভায় জোরেশোরে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- Dec 06 2019 15:47
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল
- Dec 06 2019 15:47
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Dec 06 2019 15:47
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






