আশাশুনিতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে কোরবানির মাংস বিতরণ
- Jun 08 2025 16:39
ন্যাশনাল ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলাতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে গরীব ও অসহায় প্রায় ১,৪৪০টি পরিবারের মাঝে কোরবানীর মাংশ বিতরণ করা হয়েছে।
৭জুন ২০২৫ (শনিবার) আশাশুনি উপজেলাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়াতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা (বাংলাদেশ)-এর উদ্যোগে ১৮টি গরু কোরবানি করে প্রায় ১,৪৪০টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালানো হয়। প্রত্যন্ত অঞ্চলে গরীব ও অসহায় মানুষের জন্য ঈদের দিনে মুখে হাসি ফুটে উঠে। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রোগ্রাম অফিসার আব্দুর রাজ্জাক, কান্ট্রি অফিসের প্রতিনিধি আসাদুজ্জামান (আসাদ), বিশিষ্ট সমাজ সেবক নুরুল আবছারসহ সরকারি, বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মাংশ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্পূর্ণ কার্যক্রমটি সুসংগঠিতভাবে, ইসলামি বিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালিত হয়।
২০০৭ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, বিশুদ্ধ পানির সরবরাহ, দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসনসহ নানামুখী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে রয়েছে।
এ বছরের ঈদুল আযহায় আশাশুনির পাশাপাশি দেশের সাতটি বিভাগের দশটি উপজেলায় মোট ১১০টি গরু কোরবানি দিয়ে অসংখ্য পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ সংস্থাটির সামাজিক দায়বদ্ধতার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত হয়েছে মর্মে স্থানীয়রা জানিয়েছেন।
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা কর্তৃপক্ষ জানান, মানবিক সহায়তা ও সামাজিক সংহতির মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও সমতা পূর্ণ সমাজ গঠন সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে-এই প্রতিশ্রুতি নিয়েই এবারের কোরবানির কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।উপকূলীয় এলাকায় বিভিন্ন দূর্যোগে মানুষেরা অসহায়ত্ব প্রকাশ করে মাংশ বঞ্চিত এ এলাকার মানুষের মধ্যে কুরবানীর মাংশ বিতরণ অনুষ্ঠান সকল মহলে বিশেষ প্রশংসিত হয়েছে।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Jun 08 2025 16:39
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Jun 08 2025 16:39
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Jun 08 2025 16:39
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- Jun 08 2025 16:39
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






