ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় ব্যতিক্রমী প্রীতিভোজ
- Jun 08 2025 17:20
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় রোববার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রমী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। পুরো বাংলোজুড়ে রবীন্দ্র সংগীতের মূর্ছনা প্রীতিভোজের আবেদনকে আরও প্রীতিময় করে তুলেছিল। এর ফাকে ফাকে চলছিল জ্ঞানমুলক আড্ডা। ছিল সক্রেটিস থেকে আইনস্টাইন, কবি রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতার অংশবিশেষ ‘‘ মাইলস টু গো বিফোর আই স্লিপ’’, প্লেটোর পলিটিকো গ্রন্থের আলোচনাসহ দেশের সমসাময়িক আলোচনা।
প্রীতিভোজে জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাতক্ষীরার উপ-পরিচালক রেজাউল চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সাতক্ষীরার উপ-পরিচালক আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাব্লু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, জামায়াত নেতা নূরুল হুদা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক হাবিবুল বাশার ফরহাদ, হোসেন আলী, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আরাফাত হোসাইন, মুখপাত্র মোহেনী পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ঈদুল আযহা উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
প্রীতিভোজে পুলিশ সুপার মনিরুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকসহ জেলা জামায়াত ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা
- Jun 08 2025 17:20
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
- Jun 08 2025 17:20
আগামী ২৪ জানুয়ারি ডুমুরিয়ায় মতুয়া মহাসম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা!
- Jun 08 2025 17:20
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়
- Jun 08 2025 17:20
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






