নাটোরে কালিকাপুর ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু
- Jan 24 2025 13:49
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে আন্তঃ পৌর ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার বেলা ৩টায় কালিকাপুর ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম।
ক্লাবের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী (দক্ষিণ) এর সভাপতি বাবর আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল গাজী সহ বিভিন্ন সুধীজন। টুর্নামেন্টে পৌরসভার মোট ১২ টি ওয়ার্ড থেকে ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সরদারপাড়া একাদশ ৩-১ গোলে মহিষভাঙ্গা একাদশকে পরাজিত করে।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Jan 24 2025 13:49
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Jan 24 2025 13:49
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Jan 24 2025 13:49
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- Jan 24 2025 13:49
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






