সাতক্ষীরা-৩ আসনে ফুটবল প্রতীকের প্রাথী ডা, শহিদুল আলম- "মজলুম যেখানে উপরওয়ালা সেখানে''
- Feb 07 2026 14:58
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম ফুটবল প্রতীকের জনসভায় বলেছেন, ‘‘২০১৮ সালের নির্বাচনে যারা আমার সাথে হাত মেলাতেন রাতেই তাদের গ্রেপ্তার করা হতো। আর ২০২৪ সালে বিপ্লবোত্তর বাংলাদেশে যারা আমার জনসভার স্টেজে এলে তাকে সাথে সাথে দল থেকে বহিস্কার করা হচ্ছে। কিন্তু নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধ, রাজনীতির যে আদর্শ থাকে সেই আদর্শকে সামনে রেখে যারা রাজনীতি করছেন তারা বহিস্কারকে ভয় পান না। কারণ আমাদের পথচলা সত্যের পথে। ফুটবলের জন্য আপনারা কাজ করছেন, আর কয়েকটা দিন কাজ করেন। কেউ ভয় পাবেন না, নিরাপত্তাহীনতায় ভুগবেন না। আমাদের নেতৃবৃন্দ আছেন তারা দেখবেন, আমাকেও জানাবেন আমি একঘণ্টার মধ্যে চলে আসবো। আমাদের জিততেই হবে, আমাদের জিততেই হবে। মজলুম যেখানে উপরওয়ালা সেখানে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে জনসভায় ডা. শহিদুল আলম বলেন, নির্বাচনের আর মাত্র চারদিন বাকি। আপনারা সবাই ফুটবল প্রতীকের জন্য নিরলসভাবে কাজ করে করছেন। আমাদের সফলতার উপর নির্ভর করছে আগামী পাঁচবছর এই এলাকার মানুষ ভাল থাকবে কী না। এ জন্য ফুটবল প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের আরও প্রচেষ্টা চালাতে হবে। এই এলাকার মা, বোনসহ সকল মজলুম মানুষের মুখে হাসি ফুঁটানোর একটাই পথ, সেটা হলো আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার পাশাপাশি প্রতিবেশীদের সাথে করে ভোট কেন্দ্রে নিয়ে বেশী বেশী ভোট কাস্ট করার আহ্বান জানান তিনি।
জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম এবং প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি শেখ তকবীর আলম ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আব্দুর রব, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, সাবেক সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, অবসরপ্রাপ্ত সচিব আবু মাসুদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু প্রমুখ।
নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





