সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা জনসমুদ্রে পরিণত
- Feb 03 2026 13:01
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জের তারালী ফুটবল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন দল মতের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিতিতে জনসভাটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় তারালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মোনাজাত আলী সানার সভাপতিত্বে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনাদের বিপুল সংখ্যক জনতার উপস্থিতি প্রমাণ করে এটা মেহনতী মানুষের জনসভা, এটা মজলুম মানুষের জনসভা। আর মজলুম ও মেহনতী মানুষের পাশে আল্লাহ থাকেন। তিনি আরও বলেন, আপনাদের ভালবাসাই আমার অনুপ্রেরণা। আপনারা আমার বুকের ভিতরে আছেন, দয়া করে আপনাদের বুকের ভিতরে থাকার সুযোগ দিবেন। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে, এতে কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের লোক, কেউ আপনাদের চলার পথে বাঁধা সৃষ্টি করলে আপনারা তাদের সাথে বিরোধ না করে তাদের পাশ কাটিয়ে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের নিজেদেরকে সমাজের মূল ধারার মানুষ হিসেবে ভাববার অনুরোধ জানান এবং সমাজে সবাইকে মিলে মিশে থাকার আহ্বান জানিয়ে ডা. শহিদুল আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি পরিবারের সদস্য, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের নিয়ে সাকাল সকাল ভোটকেন্দ্রে যেয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। শেষ পর্যন্ত জনতার জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহমেদের
সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ জাকির, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল কবির, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক প্রমুখ।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত
- Feb 03 2026 13:01
সর্বশেষ
Weather
21 °C
Mostly Cloudy
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





