উড়োজাহাজ ভূপাতিতের ভিডিও ধারণ করা ব্যক্তি গ্রেফতার
- Jan 16 2020 17:25
ইউক্রেনীয় উড়োজাহাজকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করার ভিডিও ধারণকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরান।
আটক ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের মুখোমুখি করা হবে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
গত বুধবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর ইউক্রেনীয় উড়োজাহাজ ফ্লাইট পিএস৭৫২-কে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়।
এতে উড়োজাহাজটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন। ভুল করে উড়োজাহাজটিকে গুলি করা হয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে ইরান জানিয়েছে। একটি বিশেষ আদালত তার দেশের তদন্ত তদারকি করবে বলে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন।
এটি কোনো সাধারণ মামলা হবে না। পুরো বিশ্ব এই আদালতের ওপর দৃষ্টি রাখবে, এক ভাষণে বলেছেন তিনি।
মানবকণ্ঠ/এআইএস
আরো সংবাদ
তিতাস কে নিয়ে তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন
- Jan 16 2020 17:25
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Jan 16 2020 17:25
সৈয়দপুর পৌরসভায় জোরেশোরে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- Jan 16 2020 17:25
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল
- Jan 16 2020 17:25
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Jan 16 2020 17:25
সর্বশেষ
Weather
21 °C
Mostly Cloudy
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






