মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Feb 28 2026 11:45
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল চুরির সময় ধরা পড়ে গনধোলাই খেয়েছে এক মাদক ব্যবসায়ী। এসময় তাঁর কাছ থেকে পাওয়া ৭ টি প্যাকেটে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে শহরের কয়াগোলাহাট পশ্চিমপাড়ায় ওই ঘটনা ঘটে। গণধোলাই খাওয়া মাদক ব্যবসায়ী চোরের নাম মশিউর রহমান ওরফে লাল (৩৫)। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে আটক মশিউর মাদক ও সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের সদস্য।
এলাকাবাসী জানায় শনিবার দুপুরে কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার শাহীন আলনের (৩৩) বাড়ির দরজার সামনে রাখা লাল কালো বঙের একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে মশিউর রহমান। এতে লোকজন তাকে হাতেনাতে আটক করে। এসময় লোকজন গণপিটুনি দিলে জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন। পরে তাঁর দেহ তল্লাশী করলে অভিযুক্ত মশিউরের কাছ থেকে প্লাস্টিকের ৭ টি ছোট প্যাকেটে রাখা (প্রতি প্যাকেটে ২৮টি) ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং সৈয়দপুরে এসে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চুরির চেষ্টার কথা স্বীকার করে। মোটরসাইকেল মালিক শাহিন আলম (৩০) জানান, সকালে আমার ভাই বেলাল বাড়ির দরজার সামনে মোটরসাইকেলটি লক করে বাড়ীতে প্রবেশ করে। কিছুক্ষণ পর বাইরে এসে দেখে অচেনা একজন মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছে। পরে লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। এসময় গাড়ী চুরির বিষয়ে জানতে চাইলে সে লোকজনের সাথে অসদাচরণ করলে দেওয়া হয় গণধোলাই। পরে তার কাছ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল মোটরসাইকেল চুরি চেষ্টার অভিযোগে মাদক ব্যবসায়ী মশিউর রহমান ওরফে লালকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন তার কাছ থেকে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শনিবার মাদক ও চুরির মামলা হয়েছে।
আরো সংবাদ
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Feb 28 2026 11:45
সৈয়দপুর পৌরসভায় জোরেশোরে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- Feb 28 2026 11:45
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল
- Feb 28 2026 11:45
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Feb 28 2026 11:45
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





