শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Feb 28 2026 13:47
এম, এম, মোস্তফা কামাল: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি মোঃ ফরিদুজ্জামান ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা (টুটুল) সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শেখ হযরত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,জাতীয়তাবাদী সাইবার দলের উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু প্রমুখ।
এসময় জাতীয়তাবাদী সাইবার দল পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক রাহিব আহেম্মদ,প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিএনপি,সাইবার দল পৌরসভা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুধীজন উপস্থিত ছিলেন। বক্তাগণ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন। বিএনপি'র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নেতৃত্বে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর পৌরসভা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
আরো সংবাদ
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Feb 28 2026 13:47
সৈয়দপুর পৌরসভায় জোরেশোরে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- Feb 28 2026 13:47
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল
- Feb 28 2026 13:47
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Feb 28 2026 13:47
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





