ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু
- Jan 02 2020 11:10
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। বন্যাকবলিত এলাকা থেকে তাদেরকে কাছাকাছি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
প্রায় দশ ফুট পানির নিচে রয়েছে অনেক এলাকা। ১শ’ জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সি জানায়, বুধবার জাকার্তার কাছে বেকাসি এলাকায় রাতভর ভারি মৌসুমি বৃষ্টিপাত হয়। রাত ৩টার দিকে পানি বাড়তে থাকে পূর্ব-দক্ষিণ জাকার্তা ও বেকাসিতে। বিকেল পর্যন্ত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয় ১৯ হাজারের বেশি বাসিন্দাকে।
বন্ধ রয়েছে জাকার্তার অভ্যন্তরীণ বিমানবন্দরও। আটকা পড়েছেন প্রায় ২০ হাজার যাত্রী।
এর আগে ২০০৭ সালে জাকার্তায় ভয়াবহ বন্যায় মারা যায় অর্ধশতাধিক মানুষ।
মানবকণ্ঠ/জেএস
আরো সংবাদ
তিতাস কে নিয়ে তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন
- Jan 02 2020 11:10
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Jan 02 2020 11:10
সৈয়দপুর পৌরসভায় জোরেশোরে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- Jan 02 2020 11:10
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল
- Jan 02 2020 11:10
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Jan 02 2020 11:10
সর্বশেষ
Weather
21 °C
Mostly Cloudy
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






