অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার থেকে গাজর-মিষ্টি আলু ফেলা হচ্ছে
- Jan 12 2020 23:40
অস্ট্রেলিয়ায় বন্যপ্রাণীদের জন্য হেলিকপ্টার থেকে প্রায় ২ হাজার ২ শ কেজি গাজর ও মিষ্টি আলু ফেলা হচ্ছে। দ্য নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) সরকার দাবানলে ক্ষতিগ্রস্ত প্রাণীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে। খবর ডেইলি মেইলের।
এনএসডব্লিউ পার্কস ও ওয়াইল্ডলাইফ সার্ভিস, ওয়ালবি কলোনি, ওলড়ন ভ্যালিস, ইয়েঙ্গু ন্যাশনাল পার্ক, দ্য ক্যাঙ্গারু ভ্যালি, জেনোলান, ওক্সলি ওয়াইল্ড রিভার্স ও কুরাকাবান্ডি ন্যাশনাল পার্কে এসব খাদ্য হেলিকপ্টারে করে ফেলা হয়।
নিউ সাউথ ওয়েলস এনভায়রনমেন্ট মিনিস্টার ম্যাট কেন বলেন, দাবানল থেকে বাঁচলেও প্রাণীদের জন্য প্রাকৃতিক খাবারের পরিমাণ খুব কম। খাবার সহায়তা ছাড়া বেঁচে থাকা প্রাণীদের জন্য চ্যালেঞ্জিং।
গত বছরের সেপ্টেম্বর থেকে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, তাসমানিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, পশ্চিম অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৫০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। এসব রাজ্যে মারা গেছেন অন্তত ২৮ জন। শুধু মানুষের মৃত্যু ও ঘরবাড়িই ক্ষতিগ্রস্ত হয়নি। সিডনি বিশ্ববিদ্যালয়ের ইকোলজি বিশেষজ্ঞরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় দাবানলে স্তন্যপায়ী প্রাণী, ক্যাঙ্গারু, কোয়ালা, পাখি ও সরীসৃপসহ অন্তত ৫০ কোটি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে।
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আক্ষেপ জানিয়ে বলেছেন, দাবানল পরিস্থিতি তিনি আরও ভালোভাবে মোকাবিলা করতে পারতেন।
মরিসন ও তার সরকার দাবানল নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বলে অভিযোগ অস্ট্রেলীয়দের। যেখানেই মরিসন দাবানল পর্যবেক্ষণে যাচ্ছেন সমালোচনার সম্মুখীন হচ্ছেন। দাবানলের সময়ে তিনি সপরিবারে অবকাশযাপনে হাওয়াইয়ে গিয়েছিলেন। এতেও ক্ষুব্ধ তার দেশের নাগরিকরা।
মানবকণ্ঠ/টিএইচডি
আরো সংবাদ
তিতাস কে নিয়ে তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন
- Jan 12 2020 23:40
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Jan 12 2020 23:40
সৈয়দপুর পৌরসভায় জোরেশোরে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- Jan 12 2020 23:40
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল
- Jan 12 2020 23:40
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Jan 12 2020 23:40
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






