ঢাবির ৬৩ শিক্ষার্থী স্থায়ীভাবে বহিষ্কার
- Jan 14 2020 13:02
প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৩ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া আরো ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাদের ৭ দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী মানবকণ্ঠকে বলেন, ৮৭ জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। তাদের মধ্যে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ৯ জনকে আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এছাড়া এর আগে ভর্তি জালিয়াতির অভিযোগে ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ভর্তি জালিয়াতির মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের মধ্যে ৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনায় জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মানবকণ্ঠ/জেএস
আরো সংবাদ
তিতাস কে নিয়ে তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন
- Jan 14 2020 13:02
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Jan 14 2020 13:02
সৈয়দপুর পৌরসভায় জোরেশোরে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- Jan 14 2020 13:02
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল
- Jan 14 2020 13:02
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Jan 14 2020 13:02
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






