সৈয়দপুরে গ্রাহক সেজে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
- Jun 18 2025 14:02
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গ্রাহক সেজে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে প্রতারণার মাধ্যমে ১১ লাখ ৬২ হাজার ৪৩৭ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সাইফুল্লাহ ওরফে রায়হান (২৫) নামে এক প্রতারক গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭জুন) বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সিয়াম এগ্রো এন্ড ফিড কর্ণারের প্রোপ্রাইটার মো. শওকত আলীর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক মো. শওকত আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
থানায় মামলার পর বুধবার (১৮ জুন) সকালে ওই প্রতারককে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিসহ স্থানীয় সুত্রে জানা গেছে, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দ্বিতীয় তলায় অবস্থিত সিয়াম এগ্রো এন্ড ফিড কর্ণার নামে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটার মো. শওকত আলী। শহরের কয়া মিস্ত্রিপাড়া টেম্পু লেনের মৃত. কলিমুল্লাহ ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ্ ওরফে রায়হান (২৫) বিভিন্ন সময় শওকত আলীর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে এসে বিভিন্ন হিসাব নম্বরে টাকা অনলাইন করতো। ফলে ওই প্রতিষ্ঠানের মালিক শওকত আলীর সঙ্গে সাইফুল্লাহ্ ওরফে রায়হানের সম্পর্ক গড়ে ওঠে।
ঘটনার দিন ১৭ জুন (মঙ্গলবার) বেলা আনুমানিক সোয়া একটার দিকে মোহাম্মদ সাইফুল্লাহ্ ওরফে রায়হান অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তিসহ একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে শওকত আলীর ওই প্রতিষ্ঠানে আসেন। এরপর তিনি তড়িঘড়ি করে ডাচ বাংলা ব্যাংকের চারটি হিসাব নম্বর দিয়ে পৃথক পৃথক অংকের টাকা জমা করতে বলেন। এ সময় ডাচ বাংলা ব্যাংকিং এজেন্ট আউটলেটের মালিক শওকত আলী সাইফুল্লাহ রায়হানকে নগদ টাকা জমা করতে বলেন। কিন্তু প্রতারক রায়হান ব্যাগে টাকা রয়েছে রেব করে দিচ্ছে বলে জানিয়ে দ্রুত তার দেওয়া ব্যাংক হিসাব নম্বরে টাকা জমা করতে চাপ দেন। শওকত আলী তার কথা বিশ্বাস করে তার দেওয়া চারটি হিসাব নম্বরে পর্যায়ক্রমে ১১ লাখ ৬২ হাজার ৪৩৭ টাকা জমা করে দেন। এরপর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শওকত আলী গ্রাহক সাইফুল্লাহ রায়হানের কাছে হিসাব নম্বরে জমা করা টাকা চাইলে দিচ্ছি, দিবো বলে কাল ক্ষেপন করতে থাকে। এরই ফাঁকে সুযোগ বুঝে রায়হানের সঙ্গে আসা অজ্ঞাতনামা ৩/৪ ব্যক্তি কৌশলে সেখান থেকে সটকে পড়েন। এ অবস্থায় শওকত আলী ডাচ বাংলা ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তাদের পরামর্শে প্রতারক মোহাম্মদ সাইফুল্লাহ ওরফে রায়হানকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতারক রায়হানকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মো. শওকত আলী বাদী হয়ে প্রতারক মোহাম্মদ সাইফুল্লাহ ওরফে রায়হানকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
বুধবার সকালে এ মামলার আসামী প্রতারক চক্রের সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ্ ওরফে রায়হানকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রতারণায় ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।
আরো সংবাদ
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা
- Jun 18 2025 14:02
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
- Jun 18 2025 14:02
আগামী ২৪ জানুয়ারি ডুমুরিয়ায় মতুয়া মহাসম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা!
- Jun 18 2025 14:02
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়
- Jun 18 2025 14:02
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






