১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
- Jan 15 2020 15:54
১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে মোট ১১ হাজার ১৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বিষয়টি নিশ্চিত করেন।
এনটিআরসিএ জানায়, চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ের ৯ হাজার ৬৩ জন, স্কুল পর্যায়-২ এ ৬১১ জন এবং কলেজ পর্যায়ের ১ হাজার ৪৫৬ জন প্রার্থী রয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশ নিয়েছিলেন ১৩ হাজার ৩৪৫ জন প্রার্থী। নিবন্ধনের ভাইভায় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৪০ শতাংশ।
উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস করে ফল জানানো হচ্ছে। এছাড়া সন্ধ্যা ৬টার পর থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result) ফল জানা যাবে।
এর আগে গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ১ লাখ ২১ হাজার ৬৬০ জনের মধ্যে ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। এরপর ১২ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভাইভা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এতে অংশগ্রহণ করেন।
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ
তিতাস কে নিয়ে তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন
- Jan 15 2020 15:54
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- Jan 15 2020 15:54
সৈয়দপুর পৌরসভায় জোরেশোরে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- Jan 15 2020 15:54
কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল
- Jan 15 2020 15:54
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Jan 15 2020 15:54
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






