Image

ডুমুরিয়ায় রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি আন্তঃ মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমেরিকা প্রবাসী, দানবীর, শিক্ষানুরাগী, বিশিষ্ট ফার্মাসিটিক্যাল বিজ্ঞানী ডক্টর সামছুল করিম বাকার। 

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফুন্নেচ্ছা খাতুন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,প্রভাষক শুভংকর মজুমদার,শিক্ষক প্রতাপ চন্দ্র মন্ডল, শিক্ষা এম এম অব্দুল জলিল, শিক্ষক নুরে আলম সিদ্দিকী, শিক্ষক সুলতানা রাজিয়া, সাংবাদিক শেখ আব্দুস সালাম, এস এম আবদুল্যাহ,এস এম আরিফ হোসেন প্রমুখ। 

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করে,ছাত্র শাহারিয়ার হাসান, গীতা পাঠ করে ছাত্রী দৃষ্টি মল্লিক। এরপর ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে দেশের গান, দলীয় সংগীত, নৃত্য, একক অভিনয় ও সঙ্গীত পরিবেশন হয়। প্রতিযোগীতায় অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রী পিউ মন্ডল, অনুশকা, দিঘি মন্ডল, আবু বকর সিদ্দিক, শুভদেব বৈরাগী, তাকওয়া খাতুন, ইশান মন্ডল, তর্পন সরকার, সারথী মল্লিক, পয়মন্তি সাহা, অর্থি মন্ডল,বনী মন্ডল,মৃত্তিকা মল্লিক,জান্নাতুল মার্জনা,অন্বেষা সাহা,জয়ন্তী সাহা, প্রতিম দাস,পরী কর্মকার, সাথী বৈরাগী,রেশমী সরকার  জয়া বিশ্বাস, দেবী মন্ডল, অন্তরা সাহা, উপমা,মেঘা খাতুন,সুমাইয়া খাতুন, আয়াত খাতুন, অৎকুশ মন্ডল,পায়েল মন্ডল, তনুশ্রী, অনুষকা সাহা, প্রতিমা দাস, প্রেমা মন্ডল, অন্তরা সাহা ও তাসমিন আয়াত। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সঙ্গীতা মন্ডল। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।