Image

ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান রবির হত্যাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিযার শরাফপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শেখ রবিউল রবি হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শরাফপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন আয়োজিত বিক্ষোভ মিছিলটি বানিয়াখালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাজার চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন কুমার দাশ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম, প্রয়াত চেয়ারম্যান রবি'র সহদর শেখ মঞ্জরুল ইসলাম, শেখ আবু সাইদ, ভাগ্নে মুস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।