দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত
- Feb 22 2026 14:12
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে শান্তি ও সামাজিক সংহতি সার্কেল সাতক্ষীরা এর আয়োজনে বাংলাদেশের কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দ্যা প্রেসে মুল প্রবন্ধ তুলে ধরেন যুব প্রতিনিধি সুমাইয়া পারভীন রিজমা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ, ক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রূপান্তরের প্রজেক্ট কো-অডিনেটর মফিজুর রহমান, যুব ফোরামের মনিরুল ইসলাম মনি প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাসসহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয় যে, দীর্ঘমেয়াদী সংঘাত প্রতিরোধ ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণে যুব, নারী, সুশীল সমাজ ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণ এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অসঙ্গতি ও ন্যায় বিচারের অভাবে সৃষ্ট সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতা, বর্ডার পুশ ইন এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসের হুমকি সমূহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য স্থানীয় পর্যায়ে নাগরিক ও যুবদের মধ্যে সংলাপের আয়োজন করা স্থানীয় পর্যায়ে অহিংস সমাধান দক্ষতা বৃদ্ধি করা। এবং সংঘাত বৃদ্ধির আগে সনাক্তকরণ, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জানাতে অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরি করা জরুরী। মূল কথা এই প্রকল্পের লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য যুব ও নারীদের ক্ষমতায়ন করা প্রকল্পের প্রধান কাজ। সেই লক্ষ্যে উপজেলায় ৩০ জন যবককে প্রশিক্ষণ দিয়ে কমিনিটির শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চা করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে শান্তি ও সংহতি সার্কেলে আন্ত:সামাজিক সংলাপ, স্কুল ক্যাম্পেইন, অ্যাডভোকেসী চলমান রয়েছে।
আরো সংবাদ
সাতক্ষীরার কদমতলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
- Feb 22 2026 14:12
দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত
- Feb 22 2026 14:12
রোজার শুরুতেই সৈয়দপুরে লেবু, কলা ও খেজুরের দামে আগুন !
- Feb 22 2026 14:12
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





