শ্যামনগরে চলমান মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা
- Feb 26 2026 13:10
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ভামিয়া গ্রামে মুনসুর আলী মোড়লের ছেলে অলিউর রহমান মোড়ল এর চলমান মৎস্য ঘেরটি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগ লিয়াকত ও নুর মোহাম্মদ মোড়ল গং এর বিরুদ্ধে। অলিউর মোড়ল লিখিত অভিযোগে জানান, তার পিতা মুনসুর আলীর নামে পোড়াকাটলা মৌজার এস এ ১৩৬ নং খতিয়ানে এস এ ১০৪৪ দাগে ২ একর ৩৭ শতক জমি ভুল বসত বি আর এস ১/১ খতিয়ানে ৩৫২৬ দাগে রেকর্ড হয়। পরবর্তীতে তার পিতা মুনসুর আলী গত ৩/৯/ ২০২৩ ইং তারিখে সাতক্ষীরা বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালতে ১নং বাংলাদেশ সরকার পক্ষে,জেলা প্রশাসক, সাতক্ষীরা ও ২নং সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর বিবাদী করে ২৩১৩/২৩ নং রেকর্ড সংশোধনী মামলা করেন। উক্ত মামলায় গত ২১/১০/২০২৫ ইং তারিখে বিজ্ঞ বিচারক রায় প্রদান করেন এবং সাথে সাথে রেকর্ড সংশোধনের জন্য বিবাদীদের নির্দেশ দেন। উক্ত জমিতে অলিউর রহমানের চলমান মৎস্য ঘেরে বুড়িগোয়ালিনী গ্রামের মৃত লাল মাহমুদ এর ছেলে লিয়াকত মোড়ল ও দাতিখালি গ্রামের মৃত নিয়ামত আলী মোড়লের ছেলে নুর মোহাম্মদ মোড়ল গং প্রকাশে ও অপ্রকাশে অলিউর রহমানকে হুমকি দিচ্ছে। তারা অলিউর রহমানের চলমান মংস্য বিষ প্রয়োগ করবে, ঘেরের রাস্তা কেটে দিবে, ঘেরের বাসায় আগুনে পুড়িয়ে দিবে বলে হুমকি দি্চ্ছে। বর্তমানে অলিউর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছে।
আরো সংবাদ
সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২, আহত ২
- Feb 26 2026 13:10
দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Feb 26 2026 13:10
দায়িত্ব পালন কালে আমাকে আপনারা পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি আ. খালেক
- Feb 26 2026 13:10
শ্যামনগরে চলমান মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা
- Feb 26 2026 13:10
শ্যামনগরে গরীব ও অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ
- Feb 26 2026 13:10
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





