সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২, আহত ২
- Feb 26 2026 17:02
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইঞ্জিনভ্যান চালক ইশার আলী (৬০) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। কুমিরার বালিগাদার মোড়ে পৌঁছালে ভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজন মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত বোঝাই ও ঝুঁকিপূর্ণভাবে চলাচলই এমন দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করছেন।
আরো সংবাদ
সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২, আহত ২
- Feb 26 2026 17:02
দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Feb 26 2026 17:02
দায়িত্ব পালন কালে আমাকে আপনারা পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি আ. খালেক
- Feb 26 2026 17:02
শ্যামনগরে চলমান মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা
- Feb 26 2026 17:02
শ্যামনগরে গরীব ও অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ
- Feb 26 2026 17:02
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





