Image

নীলফামারী - ৪ আসন: সৈয়দপুরে ধানের শীষের সমর্থনে উর্দুভাষীদের সাথে মতবিনিময়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী-৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে সৈয়দপুর ও কিশোরগঞ্জে সভা সমাবেশ ও গণসংযোগ অব্যাহত রয়েছে। এ নির্বাচনকে ঘিরে দিন যতই যাচ্ছে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে আপামর জনতা। 

তাদের একটাই কথা আগামির সুন্দর বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। ভোটকে ঘিরে যতই ষড়যন্ত্র হোক তারা ধানের শীষের পক্ষেই থাকবেন। সৈয়দপুর - কিশোরগঞ্জের হাটবাজার, পাড়া মহল্লায় দেখা গেছে ধানের শীষের জনজোয়ার। গতকাল সোমবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। আর এসব হয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরামহীন গনসংযোগ ও খুলি বৈঠকের কারণে। 

গতকাল সোমবারও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের পক্ষে গোটা আসনে হয়েছে জনসভা, পথসভা ও খুলি বৈঠক। হয়েছে নির্বাচনী মিছিলও।

সোমবার দুপুরে সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার কলোনী, রেলওয়ে মেস ক্যাম্প, হাতিখানা এলাকায় সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির আহবানে ক্যাম্পবাসীদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজেদ ইকবাল। এতে সৈয়দপুর ও কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,  জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ আরমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মেস ক্যাম্প কমিটির সভাপতি পাপ্পু ও উর্দুভাষী নেতা রাজু প্রমুখ। এসময় মহিলা দল নেত্রী সুলতানা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুলি বৈঠকে উপস্থিত নারী পুরুষ আগামি ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে ঘোষণা দেন। পরে সেখান থেকে গোটা এলাকায় ব্যাপক গনসংযোগ করা হয়। এসময় ধানের শীষ, ধানের শীষ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। 

এরআগে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সৈয়দপুর পৌর এলাকায় ধানের শীষের সমর্থনে মিছিল, গণসংযোগ, নির্বাচনী হ্যান্ডবিল বিতরণে অংশ নেন দলের সকল স্তরের নেতাকর্মীরা। পৃথক পৃথক এসব কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এছাড়া অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা ও জনসভা। 

এসব সমাবেশে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার ছাড়াও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এড. এস এম ওবায়দুর রহমান, জিয়াউল হল জিয়া, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশদ  হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, মনোয়ার হোসেন মন্টু, এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, অর্থ সম্পাদক আবিদ হোসেন লাড্ডান, বিএনপি নেতা অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা কৃষকদল সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন,  সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেন প্রমুখ।