সানফ্লাওয়ার কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- Feb 02 2026 15:24
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে শহরের কয়ানিজপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আমির আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) মো. আনোয়ার পারভেজ, নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান ও সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
এতে সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. আজমল সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল। প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ, সিনিয়র শিক্ষিকা বিলকিস বানু ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে একক, দ্বৈত সংগীত, নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা।
শেষে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আমির আলী।
বার্ষিক প্রতিযোগিতায় ৫৬টি ইভেন্টে প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লওয়ারের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা, অভিভাবক, সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
ডুমুরিয়ায় গজেন্দ্রপুর বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- Feb 02 2026 15:24
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





