শ্যামনগরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা
- Feb 09 2026 16:17
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরে ধানের শীষের প্রার্থী জয়ী হলে এবং কেন্দ্রে বিএনপি সরকার গঠন করলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।
৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে শ্যামনগরের পাইলট হাই স্কুল মাঠের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আরও বলেন উপকুলবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য শ্যামনগরে ২৫০ শয্যা হাসপাপতাল নির্মান করা হবে। এছাড়া প্রাকৃতিকভাবে পরিবেশ সৃষ্ট থাকার সুযোগে শ্যামনগর সংলগ্ন পাঁচ নদীর মোহনায় সামুদ্রিক বন্দর গড়ে তোলা হবে। বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে ১২ ফেব্রুয়ারী ভোট দেয়ার আহবান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির এ নেতা আরও বলেন, উপকুলীয় জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে একটি কারিগরি বিশ^বিদ্যালয় স্থাপনসহ শ্যামনগর সরকারি মহসীন কলেজকে বিশ^বিদ্যালয় উন্নীত করা হবে।
প্রধান অতিথির বক্তেব্যে হুমায়ুন কবির আরও বলেন বাংলাদেশ কোন বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর না। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হলে সকলকে নিয়ে দেশ পুনগর্ঠন করবেন তারেক রহমান।
সভাপতির বক্তব্যে বিএনপি প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের স্বার্থ রক্ষার তিনি অঙ্গীকারাবদ্ধ। শ্যামনগরের জনগন নির্বাচিত করলে শ্যামনগরে মিনি এয়ারপোর্ট স্থাপনসহ তরুন ও যুব সমাজের অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জনে নানামুখী কর্মপরিকল্পনার বাস্তবায়ন ঘটাবেন। অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে তার বলিষ্ট ভুমিকা থাকবে- দাবি করে তিনি আরও বলেন দলের কোন নেতা-কর্মী অত্যাচারী বা দখলবাঁজিতে জড়িত হলে তিনি মজলুমের পক্ষে অবস্থান নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাদেক আলী খান, সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক রহমতউল্লাহ পলাশ জেলা বিএনপি নেতা ও জজ কোর্টের পিপি এ্যাডঃ আব্দুস সাত্তার প্রমুখ।
আরো সংবাদ
শ্যামনগরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা
- Feb 09 2026 16:17
জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের ভাই হয়ে থাকতে চাই: আলি আসগার লবি
- Feb 09 2026 16:17
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





