Image

ঢাকা মাইনস্টোন স্কুল কেন্দ্রে ভোট দিলেন আমেরিকা প্রবাসী ড.এসকে বাকার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ঢাকা ১৮ আসনের মাইনস্টোন স্কুল কেন্দ্র প্রত্যক্ষ ভোট প্রদান করেছেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার। সদ্য ১২ ফ্রেব্রয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। ফলে দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়ার কৃতি সন্তান ডক্টর শামসুল করিম বাকার সদুর আমেরিকা থেকে দেশে ফিরে উৎসব মুখর পরিবেশে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। আবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোবাইল ফোনে এ  প্রতিবেদককে জানান,গত চব্বিশ এর গনঅভ্যুথানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ক্রান্তিকাল সময় অতিবাহিত করছিলেন। দেশে নির্বাচিত সরকার গঠনের লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী দেশের গণতন্ত্র রক্ষা এবং রাস্ট্র পরিচালনায় নির্বাচিত সরকার অতি গুরুত্বপূর্ণ। তিনি বলেন দীর্ঘ দেড়যুগ পর দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই প্রবাস থেকে দেশে ফিরে তিনি প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করেন।