Image

কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় সেলিম হোসেন (৪৮) নামে এক পথচারী যুবক গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড় ৭ টার দিকে  খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার  কাঁঠালতলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত পথচারী উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত কাশেম গাজী ওরফে ঝালো কাশেমের ছেলে।

খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ারসার্ভিসের একটি দল ঘটনা স্থল থেকে আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারি সেলিম হোসেন বাজার শেষে রাস্তা পারাপার হচ্ছিলেন। পথিমধ্যে খুলনাগামী (ঢাকা মেট্রো ২০-৯৮২৩)  দ্রুত গতির একটি পিকআপ পথচারীকে সজোরে আঘাত করে। প্রচন্ড আঘাত পেয়ে অনেক দূরে ছিটকে পড়ে যায় পথচারি। এসময় তার মাথা মুখমণ্ডল হাত পা ভেঙে রক্তাক্ত জখমসহ মাথার মগজ সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। 

খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান চানু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পিকআপসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।