Image

কালিগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ১৭৬তম শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের শাহাদাৎবর্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৭৬তম শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখা উপজেলা জামায়াত অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলাম সভাপতিত্বে ও পশ্চিম শাখার সেক্রেটারি হাফেজ সা'দ বিন জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম।

 

অনুষ্ঠচনে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

 

 এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের জন্য দোয়া ও মোনাজাত এবং সিঙ্গেল ডিজিটধারীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।