ডুমুরিয়ার সুন্দরবুনিয়ায় ব্রিজ পারাপার ঝুঁকিপূর্ণ, পূন:সংস্কারের দাবি
- Feb 24 2026 15:00
শেখ আব্দুস সালাম, ডুমুরিয়া (খুলনা): ডুমুরিয়ার বয়ারসিং সুন্দরবুনিয়া বেলি- ব্রিজের লোহার পাতি খুলে গিয়ে পারা-পার চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজটি পূন:সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার-কপিলমুনি ভায়া মাগুরখালী সড়কের ডুমুরিয়া উপজেলার সুন্দরবুনিয়া তালতলা নদীর ওপর ব্রিজটি প্রায় তিন দশক আগে নির্মিত হয়। এর ফলে দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াত সহজতর হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির লোহার পাতি খুলে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়ে পারাপার চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। কৃষিপ্রধান এলাকা কৃষকের উৎপাদিত ধান মাছ সবজি বাজারজাত, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পারাপার ও বাণিজ্যিক নগরী কপিলমুনির সংযোগ সড়কের উপর নির্মিত এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া স্থানীয় হাট বাজারের মধ্যে মাদারতলা, শিবনগর, আলাদীপুর, কাঁঠালিয়া, বয়ারসিং, সুন্দরবুনিয়া, আধারমানিক, গোলাপদাহ বাজারসহ বিভিন্ন এলাকায় পণ্যসামগ্রী সরবরাহ হয়ে থাকে ব্রিজটি উপর দিয়ে। ফলে বৃষ্টি একটি যথেষ্ট গুরুত্ব বহন করে। কিন্তু সম্প্রতি বৃষ্টির বেহাল অবস্থা হয়ে চরম বিড়াম্বনার মধ্যে রয়েছে যানবাহন চালক পথচারীসহ সর্বসাধারণ। ঝুঁকিমুক্ত করতে ব্রিজটির পূন:সংস্কারের জোর দাবি জানিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। ইউপি সদস্য দেবব্রত সরদার,অজিত কুমার সরদার,রঞ্জন কুমার সরদার,শংকর মন্ডল, বিবেক মন্ডল, অর্জুন মন্ডল,মিল্টন মন্ডলসহ ভুক্তভোগী এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ব্রিজটি পুনঃসংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি বলেন, অবহেলিত বঞ্চিত জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে ঝুকিপূর্ণ ব্রিজটি পুনঃসংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
দেবহাটায় টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা
- Feb 24 2026 15:00
ডুমুরিয়ার সুন্দরবুনিয়ায় ব্রিজ পারাপার ঝুঁকিপূর্ণ, পূন:সংস্কারের দাবি
- Feb 24 2026 15:00
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা
- Feb 24 2026 15:00
কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল
- Feb 24 2026 15:00
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





