দেবহাটায় টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা
- Feb 24 2026 15:07
দেবহাটা প্রতিনিধি: টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এলাকার জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে জিও অফিসার, স্থানীয় মানুষ এবং সিএসওদের মধ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের হলরুমে উত্তরণ ও দেবহাটা উপজেলা পানি কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা পানি কমিটির সভাপতি আবুল ফজল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ কুমার সানার পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যা, যুগ্ম-সম্পাদক আব্দুল ওহাব, সরকারি কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উওরণের উপজেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সদস্য আফসার আলী মাস্টার, আলহাজ্ব আনছার আলী, আনোয়ার হোসেন আনু, আব্দুল গফুর, লক্ষণ বাগ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সরকারি খালে নেটপাটা অপসারণ, খাল দখল উচ্ছেদ ও পর্যায়ক্রমে খনন করে পানিপ্রবাহ সচল করা এবং সরকারি খালের ইজারা না দিয়ে সাধারণ মানুষের ব্যবহারের ব্যবস্থা রাখার দাবি জানানো হয়।
পরে উপজেলা পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন খাল খননে প্রস্তাব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়। উল্লেখ্য যে পানি কমিটির মাধ্যমে দক্ষিণ-পশ্চিম এলাকার নদী, খালের পানি প্রবাহ বাড়াতে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন আন্দোলন চলমান রয়েছে।
আরো সংবাদ
দেবহাটায় টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা
- Feb 24 2026 15:07
ডুমুরিয়ার সুন্দরবুনিয়ায় ব্রিজ পারাপার ঝুঁকিপূর্ণ, পূন:সংস্কারের দাবি
- Feb 24 2026 15:07
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা
- Feb 24 2026 15:07
কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল
- Feb 24 2026 15:07
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





