Image

শ্যামনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দখলকৃত জমি জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে।অবৈধ দখলের প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ টি দায়ের করেন- আবাদচন্ডীপুর গ্রামের আব্দুল হাকিম গাজীর পুত্র আবু এহিয়া মোর্ত্তজা। তিনি অভিযোগে জানান, পানখালী গ্রামের অজিয়ার রহমানের পুত্র শেখ মনিরুল ইসলাম, ইমান আলী গাজীর পুত্র হাসান আলী, শেখ সোমশের আলীর পুত্র শেখ মফিজুর রহমান, শেখ অজিয়ার রহমান, শেখ নজরুল ইসলাম তারা আবাদচন্ডিপুর পানখালী মৌজায় ২ একর ৩৫ শতক জমি জোর পূর্বক দখল করার অপচেষ্টা করছে। জমির নকশা এবং বেদখল করার জন্য মৎস্য ঘেরটি অবৈধ ভাবে বাঁধ নির্মান করে জমি দখল করার পাঁয়তারা করছে। যার জে,এল নং- ১১৫, খতিয়ান নং-১/৭,দাগ নং- ১৮৯৪,১৮৯৫,১৮৯৬,১৯০৩, জমির পরিমান- ২.৩৫ একর।আবু এহিয়া মোর্ত্তজা আরো জানান, তার এ জমিতে সরকারি নীতিমালা অনুযায়ী মৎস্য ঘের করে দীর্ঘ প্রায ৪৫ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করে আসছে। এ দিকে ১৯০৩ দাগে ৫৭৫ ডিপি, দাগ নং ৬৫৬৬ এর মধ্যে ১ একর ৩০ শতক জমি নিয়ে সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিঃ আদালতে মামলা চলমান রয়েছে। যার বিবাদীরা হল-শেখ আমিরুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, শেখ মফিজুর রহমান, শেখ অজিয়ার রহমান, শেখ নজরুল ইসলাম ও জাহানারা খাতুন। বিজ্ঞ আদালত এ জমির দখল বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত ররিপোর্ট প্রদান করতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অফিসার ইনচার্জ কে দায়িত্ব প্রদান করেন। এ নির্দেশ কে উপেক্ষা করে অবৈধভাবে জমি দখল করার পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে।

 

বিবাদীরা জানান, তাদের জমি বেদখল হওয়ায় তারা দখল নিতে চেষ্টা করছে। এ ঘটনায শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় উভয় পক্ষের কাগজপত্রাদী নিয়ে পরিবেশ শান্ত করতে পরামর্শ দেন। এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন আবু এহিয়া মোর্ত্তজা।