কালিগঞ্জে চুরি হওয়া মোবাইল অতিদ্রুত উদ্ধার করলেন থানার সহকারী উপ-পরিদর্শক আতিক
- Feb 27 2026 15:53
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদের ইমামের চুরি হওয়া মোবাইল বিশেষ তৎপরতা চালিয়ে অতিদ্রুত উদ্ধার করেছে পুলিশ। থানায় দায়েরকৃত জিডির পর অভিযান চালিয়ে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. আতিকুর রহমান চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন।
মোবাইলের মালিক উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে ও পারুলগাছা বায়তুর নূর জামে মসজিদের ইমাম হাফেজ মো. মনিরুল ইসলাম (২৫) জানান, গত ১৫ ফেব্রয়ারি রাত পৌনে ৮ টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় তার ব্যবহৃত অপ্পো ব্রান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি চার্জে দিয়ে নিচতলায় এশার নামাজের ইমামতি করতে আসেন। নামাজ শেষে দ্বিতীয় তলায় যেয়ে তিনি মোবাইলটি আর খুঁজে পাননি। মোবাইলে ব্যবহৃত দু'টি সীমকার্ড ফেলে রেখে যায় চোর। এ ঘটনায় পরদিন (১৬ ফেব্রুয়ারি) থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
মোবাইল ফোন খোয়া যাওয়ার বিষয়ে জিডি হওয়ার পর থানার সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান ২৭ ফেব্রুয়ারি সকালে তদন্তের দায়িত্ব নিয়ে বিকেলে মোবাইলে হাতিয়ে নেয়ার ঘটনায় জড়িতকে শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। তিনি পুলিশ সদস্যদের সাথে নিয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় রাজমিস্ত্রী আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করেন। তবে চুরির সাথে জড়িত আব্দুল্লা আল মামুনের ছেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সার্বিক বিবেচনায় তাকে আটক করা হয়নি বলে জানা গেছে। অতিদ্রুত চুরি হওয়া মোবাইল উদ্ধার করে দেয়ায় থানার সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হাফেজ মনিরুল ইসলাম।
এ ব্যাপারে সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, জিডির সূত্র ধরে তিনি তদন্তে নামেন। প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং সে ও তার পরিবারের সদস্যরা অনুতপ্ত হওয়ায় মোবাইল মালিকের অনুরোধে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরো সংবাদ
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আশাশুনি
- Feb 27 2026 15:53
শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল
- Feb 27 2026 15:53
শ্যামনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
- Feb 27 2026 15:53
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





