সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন: এমপি মুহাদ্দিস রবিউল বাশার
- Feb 27 2026 15:27
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের হলরুমে বিকাল ৩ টায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নলতা ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আশরাফুল ইসলামে এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি সাতক্ষীরা-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
তিনি বলেন সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা পেশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আকবার হোসেন, সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ প্রমুখ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখা ও নলতা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আশাশুনি
- Feb 27 2026 15:27
শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল
- Feb 27 2026 15:27
শ্যামনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
- Feb 27 2026 15:27
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





