আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টে কপিলমুনি ফাইনালে
- Feb 21 2025 15:45
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছার লক্ষ্মীখোলা গ্রামে কাগজী বাড়ি মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলায় কপিলমুনি ফুটবল দল চির প্রতিদ্বন্দ্বী কয়রা ফুটবল স্পোর্টিং দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে।
শুক্রবার বিকালে বিপুল দর্শকের উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তিন গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কপিলমুনি ফুটবল দলের ১০ নম্বর জার্সিধারী কামরুল ইসলাম।খেলা পরিচারনা করেন খানজাহান আলী খাঞ্জু সহকারী হিসেবে ছিলেন, নয়ন ও নদীর। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ পরিচাক ও প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু,মুর্শিদুর রহমান কাগজী, নজরুল গাজী ও আরশাদ কাগজী। আগামী শুক্রবার এই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর (প্রোগ্রাম) আমিরুল ইসলাম কাগজীর সৌজন্যে এই টুর্নামেন্টের আয়োজন করেছে লক্ষীখোলা বন্ধু মহল।
আরো সংবাদ
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা
- Feb 21 2025 15:45
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
- Feb 21 2025 15:45
আগামী ২৪ জানুয়ারি ডুমুরিয়ায় মতুয়া মহাসম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা!
- Feb 21 2025 15:45
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়
- Feb 21 2025 15:45
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






