ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে চিংড়ি ব্যবসায়িকে জরিমানা
- Jan 27 2026 17:47
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হিমায়িত রপ্তানি যোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে এক অসাধু ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার খর্নিয়া বাজার এলাকা থেকে অসাধু ব্যবসায়ি বগুড়া জেলার শাহাদাত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৪) কে অপদ্রব্য পুশ করা অবস্থায় আটক করে। পুশ কাজে ব্যাবহৃত সরঞ্জম সিরিঞ্জ জেলি বালতীসহ প্রায় ৪০ কেজি ওজনের পুশকৃত গলদা চিংড়ি উদ্ধার হয়।
এ সময় মৎস্য ও মৎস্য পন্য মান পরিদর্শন ও মৎস্য মান নিয়ন্ত্রণ আইন ২০২০ এর ৩১ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। পুশকৃত ৪০ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়। অদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান,ভুমি অফিসের নাজির কিরণ বালা।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Jan 27 2026 17:47
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Jan 27 2026 17:47
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Jan 27 2026 17:47
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- Jan 27 2026 17:47
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






