Image

নেতৃত্বের পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি: মুহাদ্দিস রবিউল বাশার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ - আশাশনি) সংসদীয়  আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস  রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনীয় সমাবেশ এবং  সন্ধ্যায় নলতা ইউনিয়নের শ্রমিক সমবেশে অংশগ্রহণ করেন।

রবিবার (১ ফেব্রুয়ারি )  সকাল থেকে কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে গণসংযোগ, বিকালে বাগবাটি দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মহিলা সমাবেশ ও বাগবাটি প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনীয় জনসভা এবং সন্ধ্যায় নলতা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে  খানজিয়া মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে শ্রমিক সমাবেশ  অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।এ সময় তিনি বলেন নেতৃত্বের পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার।“আপনারা অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের দুইটি মন্ত্রণালয় পরিচালনা করতে দেখেছেন। সুজলা-সুফলা এই দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দল-মত ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক , সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালী, ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ফারাহ সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক প্রমুখ।

এ সময় দলটির উপজেলা ও ইউনিয়নের  বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, কৃষক, শ্রমিক,কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।