Image

সৈয়দপুরে ডাকসু ভিপি সাদিক কায়েম: ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তবে আগামীর স্বপ্নময় বাংলাদেশে জনগনের সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের ধারা প্রবাহিত হবে। নয়তো পতিত ফ্যাসিষ্টের গ্যাড়াকলে পড়ে আমাদের প্রিয় জন্মভূমি নিপতিত হবে।

কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।  সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানোর শুরুতেই শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, নীলফামারী শহর ছাত্রশিবির সভাপতি মাজেদুর রহমান, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খাঁন, সেক্রেটারী মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, স্বাধীনতার ৫৫ বছর ধরে আমাদের উত্তরবঙ্গে ব্যাপক সম্ভাবনা থাকলে শুধুমাত্র যোগ্য ও সৎ নেতৃত্বের হাতে ক্ষমতা না থাকায় পদে পদে বৈষম্যের শিকার হতে হয়েছে রংপুরসহ এই জনপদের মানুষদের। আমরা আর অবহেলিত থাকতে চাইনা। আমরা এগিয়ে যেতে চাই। এজন্য ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট তারুণ্য নির্ভর সৎ ও যোগ্য নেতাদের সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা তাদের ভোট দিয়ে দেশপ্রেমিক সরকার গঠনের জন্য সংসদে পাঠাবো। এরই ধারাবাহিকতায় নীলফামারীর এই আসনটিও ডা. শফিকুর রহমানকে উপহার দিতে হাফেজ আব্দুল মুনতাকিশ ভাইকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। একইসাথে অবশ্যই গণভোটে হ্যাঁ কে বিজয়ী করবো। বৈষম্যহীন আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য। কারণ হাঁ মানে আজাদী আর না মানে গোলামী, হাঁ মানে হাদী আর না মানে মোদি। আমরা আমাদের দেশকে আর কখনই অন্য দেশের তাবেদারির জন্য কোন দলকে লীজ দিতে চাইনা। এজন্য হাঁ ভোটের মাধ্যমে গণমানুষের অধিকার নিশ্চিত করাসহ সার্বিক সংস্কারের মাধ্যমে কাঁঙ্খিত সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য ভোটের দিন প্রথমেই হ্যাঁ ভোট নিশ্চিত করে তারপর ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিব। 

এর আগে সাদিক কায়েম ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। পরে তিনি শহরের হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে ট্রাফিক পুলিশ বক্সের সামনে  গণভোটের হ্যাঁ এর পক্ষের প্রচারণা শুরু করেন। এসময় শহরের শহীদ ডা. কিজরুল হক সড়ক ও শেরে বাংলা সড়কে গণসংযোগের অংশ নেন। পরে তিনি নীলফামারী-৪ আসনের অপর উপজেলা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়া হোন।