সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Feb 17 2026 12:45
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নানা আয়োজনে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন, কোরআন তেলাওয়াত, রক্তদান, স্মৃতিচারণ, কেক কাটা, প্রীতিভোজ, পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশন রংপুরের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) এবং রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি,এনডিসি, এইচডিএমসি, পিএসসি।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিগগিরই স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি সম্প্রতি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সেনাবাহিনী প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. ইমামুল হুদা, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. সানোয়ার উদ্দীন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এ বি এম হুমায়ুন কবির।
এ সময় সৈয়দপুর সেনানিবাসের ২২২, পদাতিক ব্রিগেড ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি, সৈয়দপুর ইএমই সেন্টার এন্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক, এনডিসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর ও সৈয়দপুর সেনানিবাসের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সালাম প্রদান করা হয়। কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত শেষে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। এরপর দিনাজপুর মেডিক্যাল কলেজের সন্ধানী সংগঠনের সহযোগিতায় বিএইউএসটি মেডিকেল সেন্টারে আয়োজিত রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসব ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে রেজিস্ট্রার কর্নেল (অবঃ) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ড. মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর (অবঃ) নাসিম হোসেনসহ সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে গত ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে পাঁচটি অনুষদে ১০ বিষয়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Feb 17 2026 12:45
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Feb 17 2026 12:45
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Feb 17 2026 12:45
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- Feb 17 2026 12:45
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





