ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Feb 16 2026 15:51
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় গুরতর আহত ব্যবসায়ি সেলিম গাজী (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহ এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার বিকেলে জানাজা নামাজ শেষে তার মৃতদেহ উপজেলার চাকুন্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি মৃত্যুকালে ১ পুত্র ১ কন্যা, স্ত্রী ভাই, বোনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সেলিম গাজীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান প্রতাপ রায়, সাংবাদিক শেখ আব্দুস সালাম, প্রভাষক জিএম ফারুক হোসেন, রনজিৎ পাল, গাজী ইকবাল হোসেন, সরদার আলতাফ হোসেন, শেখ মশিউর রহমান, গাজী আসাদুল ইসলাম, রবীন্দ্রনাথ ঘোষ, গাজী আসাদুজ্জামান আসাদ,পঙ্কজ মল্লিক, শেখ হাদিউজ্জামান, শেখ নুরুল ইসলাম নুরু, জুলফিকার আলী, আজিজুল ইসলাম তরফদার, শাহাজুল ইসলাম, কিংকর বসাক, স্বপন মল্লিক, আব্দুল মজলেক, সরদার মুজিবার রহমান, আব্দুল বারিক মোড়ল, গাজী রফিকুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, কামরুল ইসলাম তরফদার, আব্দুল কুদ্দুস মোড়ল,রেজাউল করিম বিশ্বাসসহ নিহতের বন্ধু ও আত্মীয় স্বজন শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যা সাড় ৭ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায়ি সেলিম গাজী।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Feb 16 2026 15:51
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Feb 16 2026 15:51
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Feb 16 2026 15:51
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- Feb 16 2026 15:51
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





