ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Feb 16 2026 16:02
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী আলমগীর কবির পাভেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানা পুলিশ ও ভূক্তভোগী ব্যবসায়ী সুত্রে জানা গেছে, খুলনা নগরীর গোবরচাকা এলাকার ব্যবসায়ী আলমগীর কবির পাভেল তিনি তার ডুমুরিয়ার কাকমারী এলাকায় অবস্থিত মৎস্য ঘেরের জন্যে গত ৯ ফেব্রুয়ারী সকাল ৮ টার দিকে ডুমুরিয়া কলেজের পার্শ্বে অবস্থিত বাঁশ বিক্রির দোকানে বাঁশ কেনার জন্যে আসেন।
এ সময় অজ্ঞাত পরিচয়ের ৪/৫ ব্যক্তি মোটর সাইকেলযোগে এসে অতর্কিতভাবে পাভেল কে মারপিট করে এবং তার কাছে থাকা সাড়ে একুশ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে পাভেল'কে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আলমগীর কবির পাভেল বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের পট পরিবর্তেনর পর থেকে একটি কুচক্রী মহল আমার ব্যবসায়িক ক্ষতিসহ নানাবিধ হুমকি ধামকি দিয়ে আসছে। ওই মহলটি অজ্ঞাত নামা ব্যক্তিদের দিয়ে আমার টাকা ছিনতাই করিয়েছে বলে আমি ধারণা করছি।
অভিযোগের বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,অভিযোগটি তদন্তের জন্যে একজন এস,আইকে দায়ীত্ব দেয়া হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Feb 16 2026 16:02
ডুমুরিয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- Feb 16 2026 16:02
ডুমুরিয়ার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়য়ি সেলিম না ফেরার দেশে
- Feb 16 2026 16:02
কাঁঠালতলায় পিকআপের ধাক্কায় পথচারি গুরুতর আহত
- Feb 16 2026 16:02
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





