Image

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মাদ্রাসা শতভাগ বৃত্তি লাভ

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা বৃত্তি পরীক্ষায় ১০০℅ সাফল্য অর্জন করে উপজেলায় শ্রেষ্ঠ  হয়েছে।

দাখিল অষ্টম শ্রেণি থেকে অংশগ্রহণকারী ১০ জন শিক্ষার্থীর  বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।

পঞ্চম শ্রেণি থেকে ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ সাফল্য অর্জন করেছে। তাদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।