সাতক্ষীরার কালিগঞ্জে আইন শৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির মাসিক সভা
- Feb 25 2026 14:03
আরাফাত আলী: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রেিরাধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলীসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, কালিগঞ্জে মাদক ব্যবসা ও সেবন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অবৈধ ডাম্পার চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মাদক, চোরাচালান ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
আরো সংবাদ
শ্যামনগরে গরীব ও অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ
- Feb 25 2026 14:03
সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মাদ্রাসা শতভাগ বৃত্তি লাভ
- Feb 25 2026 14:03
সাতক্ষীরার কালিগঞ্জে আইন শৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির মাসিক সভা
- Feb 25 2026 14:03
দেবহাটায় টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা
- Feb 25 2026 14:03
ডুমুরিয়ার সুন্দরবুনিয়ায় ব্রিজ পারাপার ঝুঁকিপূর্ণ, পূন:সংস্কারের দাবি
- Feb 25 2026 14:03
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





